বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ পুশইন করা ৮ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে শুক্রবার (৮ আগস্ট) ভোরে শিশু ও নারীসহ ৪ রোহিঙ্গা ও ৪ অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকালে সীমান্ত পিলার ১৩৭৪ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতামোড়লের পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরিকালে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করে।
তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। পরিচয় সনাক্তের পর আটককৃতদের সন্ধ্যা ৭ টায় থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনকৃত অবৈধ চার বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের রাসেদ মিয়ার মেয়ে মোছাম্মৎ শিরীন আক্তার (৩৫) ও আইয়ুব খানের ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জব্বার শেখের ছেলে মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার চান্দপুর গ্রামের মো. শিবলু মিয়ার স্ত্রী সাবিনা খাতুন (৩০)। এক শিশু ও দুই নারীসহ ৪ রোহিঙ্গারা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী মোছা. জমিলা বেগম (২৫), মেয়ে মোছা. আসমা খাতুন (২) ও ছেলে মো. হামিদ হোসেন (১৫)।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কয়েক বছর আগে সেখান থেকে তারা পালিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গমণ করেছিল। আটক বাংলাদেশি নাগরিকরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তোলে দিলে শুক্রবার ভোর রাতে বিএসএফ বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন পানপুঞ্জি এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, চার বাংলাদেশি ও চার রোহিঙ্গা নাগরিককে শুক্রবার ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল আটক করেছে। পরিচয় শনাক্তের পর তাদের বড়লেখায় থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার রাত ৮ টায় জানান, ভারত থেকে পুশইন হওয়া ৮ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃত মধ্যে ৪ জন বাংলাদেশী তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলতেছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়