ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ৪:৩৮

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। ৮ই  আগষ্ট (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় উত্তরা ৩ নং সেক্টর রবীন্দ্র সরণি রোডের শহীদ মীর মুগ্ধ মঞ্চে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ পাঠ, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। হোসনে আরা আঁখি ও রিফাত হোসেন এর এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব রাখেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতিত্ব করেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সভাপতি আলী হোসেন (শ্যামল) ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির  সিনিয়র সহ সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ সভাপতি রিপা খান , সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা রহমান রূপা, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হৃদয়,  শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল, তথ্য যোগাযোগ সম্পাদক শুভ। উত্তরা কমিটির সভাপতি আলাউদ্দিন আজাদ , সাধারণ সম্পাদক সুজন মিয়া, সিনিয়র সহ সভাপতি মাজিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার বকশি, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও ব্যান্ড দলের পরিবেশনায় জাঁকজমক পূর্ণ হয়ে উঠে পুনর্মিলনী অনুষ্ঠানটি।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা