ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৮৮ দিনে কোরআনের হাফেজ নবীনগরের ফাহিম


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ৪:৩৯

মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে নজির গড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিশু মোহাম্মদ ফাহিম মৃধা। অবিশ্বাস্য হলেও সত্য— মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) সে কোরআন হিফজ সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার(৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরের মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসায় তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাহিমের বাড়ি নবীনগর পৌরসভার নারায়নপুরে।তার বাবা ফারদুল হক মৃধা একজন ক্রোকারিজ ব্যবসায়ী। দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে ফাহিম সবার ছোট। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ ও একাগ্রতা তাকে এই গৌরবময় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ‘ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিক পরিশ্রম আর দৃঢ় মনোবল দিয়েই সে ৮৮ দিনে হিফজ সম্পন্ন করেছে। তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনা আছে।’

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা বলেন, ‘আমার ছোট ছেলে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদরাসার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। সবাই তার জন্য দোয়া করবেন, যাতে সে এই অর্জন ধরে রাখতে পারে।’

পরিবার, শিক্ষক ও সমাজের সহযোগিতায় অর্জিত এই সাফল্য নবীনগরের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ফাহিম কোরআনের আলো নিয়ে নৈতিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ