রায়গঞ্জের পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম আর নেই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জনপ্রিয় পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম (৪৮) আর নেই।
শনিবার সকালে তিনি কিডনি রোগাক্রান্ত হয়ে নিজ বাড়ীতে জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিকেলেই নিজ এলাকায় তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
পত্রিকা বিক্রেতা শহিদুল চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৪০ বছরের বেশি সময় রায়গঞ্জ, তাড়াশ ও শেরপুর উপজেলায় দৈনিক প্রকাশিত খবরের কাগজগুলো বিক্রির পেশায় সম্পৃক্ত ছিলেন।
জানাযায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তার মানবেতর জীবনযাপন ও সহায়তার আবেদন শীর্ষক একটি সংবাদ প্রকাশ করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে, পাঠক, সাংবাদিক, স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার তরুণ সাংবাদিক সাইদুল ইসলাম আবির ও আসিফ বলেন, আমরা সাংবাদিকতার শুরু থেকেই দেখছি তিনি পত্রিকা বিক্রেতার পেশায় জড়িত। রায়গঞ্জ, তাড়াশ ও শেরপুর উপজেলায় তিনি প্রায় ৪০ বছর ধরে এ পেশায় যুক্ত ছিলেন। তিনি অত্যান্ত ভালো মানুষ, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার