ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ৩:৪০

পটুয়াখালীর মহিপুরে সুমন খান (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মহিপুর সদর ইউপির মনোহরপুর গ্রামের পাইকবাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে সংজ্ঞাহীন অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন ওই ইউপির লতিফপুর গ্রামের মজিদ খানের ছেলে।

মৃতের পিতা জানান, সুমন মদ্যপানসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিল। এলাকায়ও চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তবে ঠিক কখন কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি জানেন না।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, মৃত যুবকের মুখমণ্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত