ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৩৩

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারেন যে, একটি মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গী থেকে মাদক ঠাকুরগাঁওয়ের দিকে আসছে। পরে রোড সুগার মিলস গেটের সামনে সন্দেহ হলে পুলিশ মোটরসাইকেলটিকে আটকাতে বললে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. আবু বক্কর সিদ্দীকের ছেলে মো. রবিন ইসলাম (২৫) এবং আশ্রমপাড়া মহল্লার মো. ফিরোজুল ইসলামের ছেলে মো. আতিকুল ইসলাম (৩৯)। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার