রায়গঞ্জে বিরল প্রজাতির বৃক্ষরোণের মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিরল প্রজাতির বৃক্ষ রোপের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
শনিবার সকাল ১১ টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া এলাকায় দিবসটি উপলক্ষে মাতৃভাষা ও সংস্কৃতির কুড়মালি ভাষার পাঠশালায় বিরল প্রজাতির কারাম গাছ রোপন করেন “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা” নামক একটি বিদ্যালয়ের পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ । এদিন মোট ৭৪টি গাছ রোপণ করা হয়। যার মধ্যে ৪টি বিরল প্রজাতির কারাম গাছ ছাড়াও জলপাই, সিভিট, কাঠবাদাম, পলাশ, সোনালু ও অরজুনসহ বিভিন্ন প্রজাতির গাছ অন্তর্ভুক্ত ছিল।
এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয় সবার মাঝে।
অনুষ্ঠানে পরিবেশ কর্মীরা জানান, এই উদ্যোগ শুধু গাছ রোপণ নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আদিবাসী ঐতিহ্য পুনরুদ্ধারের এক অনন্য পদক্ষেপ।
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “ আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না, বরং একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপন করছি।” অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত