ক্ষেতলালে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা
জয়পুরহাটের ক্ষেতলাল সদরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিজানুর রহমান চৌধুরী (৬০) গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি আছেন। উভয় পক্ষই এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেতলাল সাব-রেজিস্টার অফিসের সামনে সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন ও মিজানুর রহমান চৌধুরী-এর মধ্যে পূর্বের বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন উত্তেজিত হয়ে মিজানুর রহমানকে গালিগালাজ করলে তিনি ভয় পেয়ে বাড়ি চলে যান। পরে মিজানুর রহমান তার স্ত্রী রোকসানা ও শ্যালক মাসুদকে নিয়ে ক্ষেতলাল সদর রাস্তায় রবিন চৌধুরীর ওপর হামলা করেন। এতে রবিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এই ঘটনার পর দুই পক্ষই থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর সন্ধ্যায় ক্ষেতলাল সদর রাস্তায় আবার দুই পক্ষের দেখা হলে রবিন চৌধুরী ও তার ছেলে মিজানুর রহমান চৌধুরীর ওপর হামলা করে তার মাথায় আঘাত করেন। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।
সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন বলেন, মিজানুর রহমান চৌধুরী সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তা ছড়াচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তিনি রবিনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করেন।
মিজানুর রহমান চৌধুরীর স্ত্রী রোকসানা বলেন, রবিন চৌধুরী তার স্বামীকে নিয়ে সমাজে বিভিন্ন অপবাদ ছড়াচ্ছেন। এর জের ধরেই তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে রেষারেষি চলছিল। ঘটনার দিন রবিন তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছেন। রোকসানা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় এবং তার গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের
নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স
সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা
বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা
দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম