মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় টানা পৌনে দুই ঘন্টা অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালনের পরে আগামী ৪৮ঘন্টার মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। কর্মসূচি ঘোষণার পর ব্লকেড কর্মসূচি তুলে নেয় তারা ।
এর আগে, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় বেলা ১১টা থেকে পৌনে ১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। ভোগান্তিতে পরে যাত্রীরা।
তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম।
এসময় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। তাই দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
যানা জায়, প্রতিষ্ঠার প্রায় নয় বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১ হাজার ২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে।
নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে একটি প্রকল্প প্রস্তাব পাঠালেও তা অনুমোদন পায়নি। সম্প্রতি ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে একনেকের নীতিগত অনুমোদনের অপেক্ষায়। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনের পথে যাবেন।
এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছে। সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন