বড়লেখায় সাবেক পরিবেশ মন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলা
মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে দখল, হামলা, গুলি, ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক পৌর মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী, সাবেক কাউন্সিলর রেহান পারভেজ রিপনসহ ১৮ জনের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্যাদি আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ সম্পাদক আব্দুন নুর তালুকদার বাদী হয়ে বড়লেখা থানায় এই মামলাটি করেন।(মামলা নং-০১/২৫)
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাসিন্দা আব্দুন নুর তালুকদার অভিযোগ করেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে নিজ এলাকার ষাটমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ২ ঘটিকার দিকে গিয়ে দেখতে পান ফ্যাসিষ্ট সরকারের সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আগ্নেয়াস্ত্র ও দেশিয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভোটকেন্দ্র দখলে নেয়। আসামিরা দা, লাঠি, রাম কুড়াল, ডেগার, হকিস্টিক, ছুরি ইত্যাদির ভয় দেখিয়ে জোরপূর্বক ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সীল মারতে থাকে। এর আগে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়। নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বাদি নৈরাজ্যের প্রতিবাদ করায় এক আসামি তার মাথা লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি ছুড়ে। এসময় বাদি মাথা সরিয়ে নিলে গুলির ছিটা লেগে তার কপালের বাম পাশে জখম হয়। প্রাণ রক্ষার্থে তিনি হাল্লা চিৎকার করলে অন্যান্য আসামীরা পুণরায় রাম দা দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন আসামি ককটেল, হাত বোমা বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ভোট কেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম করে। এসময় তাদের হামলার বিরোধী দলীয় সংসদ সদস্য প্রার্থীর অসংখ্য কর্মী সমর্থক আহত হন।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার বড়লেখা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার