চিলমারীতে মহিলা দলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
কুড়িগ্রামের চিলমারীতে মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চিলমারী উপজেলা বিএপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।
শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ভেলুর মোড় বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে সকল ব্যবসায়ী, পথচারী ও উটান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন। সন্ধ্যা ৬টায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চত্তরে ইঊনিয়ন বিএনপি নেতা আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএপির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় চিলমারী উপজেলা মহিলা দল কতৃক আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অব্দুল বারী সরকার বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পদক জিয়ারা খাতুন রোজী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফার উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছা-সেবক দলের আহবায়ক মোতালেব হোসেন, কৃষক দলের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, মহিলা দলের কোষাধক্ষ্য শাহনাজ সুলতানা,মহিলা নেত্রি আঞ্জুমা বেগম প্রমুখ।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২