ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:১৮

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় লোহাগড়া প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—দৈনিক যায়যায়দিনের লোহাগড়া প্রতিনিধি রূপক মুখার্জি, মাই টিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম, প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মরুফ সামদানী, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, কালের কণ্ঠ প্রতিনিধি শিমুল হাসান, সমকালের প্রতিনিধি রেজাউল করিম, আমার সংবাদ প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু, সকালের সময় প্রতিনিধি পিকুল আলম, আলোকিত প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির খান, চ্যানেল এস টিভির নড়াইল প্রতিনিধি ওবায়দুর রহমান এবং নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান প্রমুখ।

বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের কলম একদিন থেমে গেলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে।তারা দ্রুততম সময়ে সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে লোহাগড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২