কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে ‘জয় বাংলা’ স্লোগান: যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ