ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩৫

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা সদর ভবানীগঞ্জ জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, সাংবাদিক আবু বক্কার সুজন ও আলমগীর হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, আকবর আলী, মোবারক হোসেন, মাহাবুর রহমান, মোমিনুল হক সবুজ, আবু বক্কর সুজন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, রুস্তম আলী, শামীম রেজা, ফারুক আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার