ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ
গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ, সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে মৌন মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, মো. খায়রুল ইসলাম, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।
অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, সামাজিক ঐক্য জোটের সদস্য গাউস গোর্কি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর রহমান লিটন , রেল বাস্তবায়ন কমিটির সভাপতি রেল আব্দুল্লাহ, অ্যাড. আসাদুল ইসলাম সহ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচি শেষে গণমাধ্যমে কর্মীদের নেতৃবৃন্দ জানান, গাজীপুরে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছে। এ ঘটনা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এই সহিংসতার বড় কারণ। অপরাধীরা শাস্তি না পাওয়ায় এবং সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা না থাকায় হামলার ঘটনা বারবার ঘটছে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের ওপর সব প্রকার হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, দেশের সব গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই অপচেষ্টাও চিরতরে বন্ধ করতে হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ