সিংড়ায় সুশাসন ও বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাটোরের সিংড়া উপজেলায় আলো ও শেরকোল প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় সুশাসন ও বাজেট পরিকল্পনা বিষয়ক একটি প্রতিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলা কৃষি হলরুমে খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করা, পাশাপাশি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু হানিফ, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, রাঃখাঃ ইউপির প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, খান ফাউন্ডেশনের কর্মকর্তা তাহেরা খাতুন প্রমূখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান