কসবায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভে ঝাড়ু ও জুতা মিছিল
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা যুবদল ও পৌর যুবদলের পকেট কমিটি বাতিলের দাবিতে উপজেলা সদরে ঝাড়ু-জুতা মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কসবা উপজেলা সদরের পুরাতন বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু-জুতা মিছিলটি বের হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষোভ যুবদলের নেতাকর্মীরা বিএনপি নেতা কবীরের কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভ মিছিলে কসবা উপজেলা যুবদলের সাবেক কমিটির আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সেলিম অপু, হেলাল মিয়া, গোলাম মোন্তফা, মানিক সরকার, শাহিদুল খাঁ, জাহের মেম্বার, মোহন সরকার জানান, তাদের পূর্বের কমিটি বাতিল না করে, তাদের অবগত না করে রাতের আঁধারে গত ১২ জুন ফেসবুকের মাধ্যমে কসবা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
তারা এ ঘটনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানী এবং তার বড় ভাই ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহম্মেদ ভূঁইয়াকে দায়ি করে বলেন, মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে কবির আহম্মেদ ভূঁইয়া কসবা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করেছেন, যাদের কসবায় কোনো অবস্থান নেই।
তারা আগামী ৭ দিনের মধ্যে এই পকেট কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে কসবা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
কবীর ভূঁইয়ার ফোনে যোগাযোগ করে তার অভিমত জানা সম্ভব হয়নি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন