কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে জিপিএ ৫ বেড়েছে ৬৭ টি, ৮৪৪ জনের ফল পরিবর্তন
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৫ এর এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল রোববার সকালে প্রকাশিত হয়েছে। এতে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি জন শিক্ষার্থীর। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। ফেল করা ৫৭ জনের ফেলই রয়ে গেছে। বোর্ডেও উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১জন। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা করে। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০। এখন পুনর্নিরীক্ষণে পাসের হার বেড়েছে। জিপিএ ৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বেড়েছে আরও ৬৭ টি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied