কুমিল্লা সীমান্তে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রোববার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ আগস্ট) রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় ৩ লক্ষ ৩১ হাজার ২০০ পিস সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪৯ লক্ষ ৬৮ হাজার টাকা। বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল কুমিল্লা সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে এই মালামাল আটক করে। মাদকটি মালিকবিহীন অবস্থায় রাখা ছিল বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ১০ বিজিবির সিও লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস