আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা , মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন,জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে।
দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ