ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

জাতীয়তাবাদী কেন্দ্রীয় মৎস্যজীবী দলে আব্দুস সালাম ভূঁইয়া নতুন নেতৃত্বের প্রত্যাশায়


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ২:০

নেত্রকোনার কৃতি সন্তান একাধারে একজন সফল শিল্প উদ্যোক্তা ও দীর্ঘদিনের রাজনীতিবিদ আব্দুস সালাম ভূঁইয়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো জ্বালিয়েছেন। 
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের প্রতি তার নিরলস অবদান এবং অবিচল আনুগত্য তাঁকে এই সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় নিয়ে এসেছে। আব্দুস সালাম ভূঁইয়ার রাজনীতির পথচলা শুরু হয় ১৯৯১ সালে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে। ১৯৯২ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ ছাত্রদলের সংসদ (ওয়ালি-ফরহাদ) কমিটির সঙ্গে যুক্ত হয়ে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে পদার্পণ করেন। পরে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। 

১৯৯৬ সালের জাতীয় মৎস্যজীবী সংগঠনের প্রস্তাবিত সভাপতি নাদিম চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং তিনি প্রায় একযোগ ধরে জাতীয় মৎস্যজীবী দলের নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন।

তিনি রাজনীতির পাশাপাশি নিজেকে গড়ে তোলেন একজন সফল ব্যবসায়ী হিসেবেও। 
তিনি অল্প সময়ের মধ্যে নিজস্ব শিল্প কারখানা প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাজারের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। চায়না,ইউরোপ,আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি দেশ বিদেশে ভ্রমণও তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। তিনি দলের নেতাকর্মীদের কাছে একজন প্রকৃত জিয়ার সৈনিক হিসেবে সততা,সাহসিকতা ও নিঃস্বার্থ আনুগত্যে হিসাবে স্বীকৃত। তিনি কোনো পদের লোভ না করেই  ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ জাতীয় নেতাদের সান্নিধ্যে থেকে হামলা মামলা উপেক্ষা করে সহযোদ্ধা হিসাবে দলের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।

২০১৩ সাল থেকে কেন্দ্রীয় সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সাথে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত করতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা আজ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে নতুন নেতৃত্বে আসার বিবেচনার জন্য আলোচনায় এসেছে। 

দলের বিভিন্ন পর্যায় থেকে জোরালোভাবে দাবি উঠেছে—এমন একজন পরীক্ষিত,জনপ্রিয় ও দূরদর্শী নেতাকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে আনা হোক,যাতে করে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 আব্দুস সালাম ভূঁইয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার অন্তর্গত কদমশ্রী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার  এলাকাসহ উপজেলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে নিয়ে এলাকাসহ উপজেলার সাধারণ মানুষ অনেক স্বপ্ন বোনা শুরু করেছেন।

তিনি জাতীয়তাবাদীর আদর্শের বিবেচনায় একজন রাজপথের লড়াকু সৈনিক। যিনি জনাব তারেক রহমানের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে স্থানীয় ও উপজেলাবাসীর বিশ্বাস। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ