কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের বিনাামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১১ আগষ্ট ২০২৫) দুপুরে উপজেলার সোনাহাট শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ছয় জনের একটি মেডিকেল টিম চার শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাইক্রোফাইন্যান্স (দাবি) হোসেন মনসুর মাহমুদ, এলাকা ব্যবস্থাপক (দাবি) আবুল কালাম আজাদ, ডিভিশনাল কো-অর্ডিনরটর (লিড জেনারেশন) আব্দুল মোনায়েম খান, শাখা ব্যবস্থাপক (দাবি) সোনাহাট তুহিনুর ইসলাম, রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) কুড়িগ্রাম আল আমিন হোসেন প্রমুখ।
হোসেন মনসুর মাহমুদ বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের অভাবী এবং অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের লক্ষে আজ আমরা গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত চার শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি।
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের নুর আমিন বলেন, অনেক দূর থেকে আসছি ব্র্যাকের সেবা পেয়ে আমি অনেক খুসি। অনেকে বলে কিন্তু এরকম ফ্রী চিকিৎসা সেবা, চশমা দেয় না।
সোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার রাহেলা বেগম বলেন, আমাদের আজকে অনেক ভালো লাগছে বাবা, চোখ পরিক্ষা করলো টাকা নিলো না, চশমা দিলো তাও টাকা নিলো না। আল্লাহ তোমাদের ভালো করুক।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল
বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭
জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন
বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন
শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন