ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজস্ব থেকে বঞ্চিত সরকার" অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১১-৮-২০২৫ বিকাল ৫:৭

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে কুতুবার চরের অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।

এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি প্রতি বছরই সরকারকে রাজস্ব দিতো, এবং এই নিউ টাউন মৎস্য আড়ৎটি বৈধ। যেখানে প্রতি বছরের বৈশাখ মাসে হাঠটি ডাক ও ইজারা হতো এক কোটি আটাত্তর লক্ষ টাকা যেখান থেকে সরকার রাজস্ব পেতো প্রতিনিয়তই।

বক্তারা আরও বলেন, কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে চলে।  যেখান থেকে সরকারকে কোন রাজস্ব দেয় না তারা। আর এই অবৈধ মৎস্য আড়ৎটি থাকার কারনে বৈধ আড়ৎ এর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন, হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক,সলঙ্গা  থানা বিএনপির সবেক সাংগঠনিক  সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ দপ্তর সম্পাদক সেচ্ছাসক দলসহ এলাকার খতিগ্রস্থ জনসাধারন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক