তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ করতে হবে,ফেনীতে এম আবদুল্লাহ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট। তুহিনের স্ত্রী ও দুই শিশু সন্তানের জন্য ট্রাস্টের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে শেষ করতে হবে। বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত গুড়িয়ে দেওয়া সম্ভব। বিগত ফ্যাসিবাদী শাসনে ৬১ জন সাংবাদিক হত্যা এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। হাসিনা সরকার সাংবাদিক হত্যা- নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ ও সম্পাদক- সাংবাদিক নিপীড়ন নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আস্কারা নেই। হত্যা- নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম আবদুল্লাহ আরো বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা আইন শীঘ্রই অধ্যাদেশ আকারে জারি হবে। এ আইনে সাংবাদিকদের শারিরীক ও আর্থিক নিরাপত্তায় অনেকগুলো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্বের বিষয়েও সচেতন থাকা জরুরি। তা নাহলে এ সুরক্ষা টেকসই না-ও হতে পারে।
ফেনীকে বাংলাদেশের সাংবাদিকতার সূতিকাগার হিসেবে বর্ণনা করে সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, দেশের দিকপাল সাংবাদিকদের বেশীরভাগই ফেনীর মাটিতে জন্মেছেন। তাদের হাতে গড়া সাংবাদিকেরা এখনও মিডিয়া জগতে নেতৃত্ব দিচ্ছেন। ফেনীর এই গৌরব ও অহংকার অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি সোমবার(১১ আগষ্ট) রাতে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা তথ্য অফিসার আল আমিন, জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান, সেক্রেটারী আবদুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, ফেনী জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রেজাউল করিম সুজন,এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এমএসএম / এমএসএম
শেরপুরে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১