ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন: র‍্যালি, শপথ পাঠ ও সনদ বিতরণ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১২:৫৬

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল সকলকে শপথ পাঠ করান। শপথ পাঠের পর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমত কাদিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাইম।

অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ সম্পন্ন করা ৩০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। প্রায় দুই শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে