শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ (১২ আগস্ট)মঙ্গলবার শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য—প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি। দিবসটি প্রথম পালিত হয় দুই হাজার সালে।
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা হল রুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকলের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালি শেষে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান