চন্দনাইশে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ
"প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণেরে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ই আগষ্ট ) সকাল ১০টায় উপজেলা চত্বরে যুব র্যালি পরবর্তী উপজেলা ভিডিও কনফারেন্স কক্ষে উপজেলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেচি চাকমা,মৎস্য কর্মকর্তা তানভীর হাছান,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব খান,প্রশিক্ষণ প্রাপ্ত যুবক মোহাম্মদ ফয়সাল,সফল উদ্যোক্তা রওশান আরা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবার উপজেলাতে ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক পুরুষ ও মহিলাদের ১৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থান সৃষ্টির আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা