ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়বে বিএনপি: নেত্রকোনায় আব্দুল বারী ড্যানী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৫১

নেত্রকোনায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইছে এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তি ও সুশাসন ফিরে আসবে। তিনি তারেক রহমানকে "ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড" হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের সূক্ষ্ম দিকনির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণ অগ্রযাত্রা। বিএনপি মানুষের ভাত, বাসস্থান ও শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা দিতে চায়। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ রফিকুল ইসলাম হিলালী, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম, এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা এবং পৌর বিএনপির সদস্য সচিব মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। নির্বাচন কমিশনার বজলুর রহমান পাঠান জানান, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলরের মধ্যে ৮৪১ জন ভোট দিয়েছেন। এতে সভাপতি পদে মো. মজিবুর রহমান খান (আনারস প্রতীক) ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজেজুল ইসলাম ফারাস সুজাত (চেয়ার প্রতীক) পান ৪১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাস সেন্টু (ফুটবল প্রতীক) ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক (ঘোড়া প্রতীক) পান ৩৬৩ ভোট। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি