ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ভুক্তভোগী


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৫২

জমিসংক্রান্ত মামলায় দীর্ঘদিনের হয়রানি, আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখানো এবং সর্বশেষ ফেসবুকে অপপ্রচার চালিয়ে হয়রানির প্রতিবাদ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তার হোসেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বরেন্দ্র প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে মুক্তার হোসেন জানান, তিনি রাজপাড়া থানার বসুয়া এলাকার ইনসান উদ্দিনের ছেলে। বসুয়া মৌজার ৪৩৫ দাগের ২৫০ আরএস খতিয়ানের ওই সম্পত্তিতে তিনি এবং তার ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে সুকতার হোসেন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি তার বাড়ির সামনে নিজ দাগের সম্পত্তিতে বিল্ডিং প্লাস্টার করার জন্য সিমেন্ট-বালু মেশাচ্ছিলেন। এ সময় মৃত মহসিনের মেয়ে ফিরোজা তার বোনসহ প্রায় এক কিলোমিটার দূর থেকে এসে তার কাজে বাধা দেন এবং সুকৌশলে ভিডিও ধারণ করেন।

ভুক্তভোগী বলেন, ফিরোজা গং আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার ভাই আতাউর হড়গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আরেক ভাই আসলাম উদ্দিন সম্প্রতি আওয়ামী লীগের মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। আসলাম ও আতাউরের বিরুদ্ধে ৫ আগস্টের পর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় দুটি মামলাও হয়। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ওই পরিবার তাদের বিরুদ্ধে ছয়-সাতটি মিথ্যা মামলা দিয়েছিল, যার মধ্যে ছিল রাজপাড়া থানার ৩৩৬পি/২০২১ ও সিআর মামলা ৭৬/২০২২ এবং ২৫৮পি/২৫। আদালত এই সব মামলায় তাদের পক্ষে রায় দেয়। এত কিছুর পরও তারা শান্ত নন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন।

মুক্তার হোসেন অভিযোগ করেন, গত ১১ আগস্ট বেলা ১২টার দিকে যখন তিনি বাড়ির ওয়াল প্লাস্টার করছিলেন, তখন ফিরোজাসহ তিনজন মহিলা এসে তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকেন। তারা এতদিন আওয়ামী লীগের ভয় দেখাচ্ছিলেন। ফিরোজা নিজেই তাকে বলেন, “বিএনপি ক্ষমতা আসবে না, তাতেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন?” নানা কথার এক পর্যায়ে তিনি রেগে গিয়ে বলেন, “হ্যাঁ, বিএনপির ক্ষমতায় কাজ করছি।” এ সময় ফিরোজা তার কথার এই অংশটুকুই ভিডিও করে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন। মুক্তার হোসেন দাবি করেন, ফিরোজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নামে অপপ্রচারের জন্যই এমন কাজ করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে মুক্তার হোসেন আরও বলেন, ফিরোজা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি বলেন, মূল ভিডিও ফুটেজের বাদ দেওয়া অংশে ফিরোজা আগে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাকে দেখে নেব।” হুমকি দেওয়ার একপর্যায়ে ফিরোজা তাকে কয়েকবার বলেন, “আমি বিএনপি'র ক্ষমতা দেখাচ্ছি।” তখন তিনি রেগে গিয়ে বলেন, “হ্যাঁ, বিএনপির ক্ষমতা দেখাচ্ছি, ওই ক্ষমতা বলেই কাজ করছি। আপনারা যেমন আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়েছেন, তেমনি আমি বিএনপির ক্ষমতা দেখাচ্ছি।” ফিরোজা সেই ভিডিও ফুটেজে সব অংশ বাদ দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু অপপ্রচারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন বলে তিনি অভিযোগ করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত