কাশিয়ানীতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সি.এ.এফ.আর.ডি) নামে একটি ভুয়া এনজিও'র কর্মীরা উধাও হয়েছে বলে জানা গেছে। রবিবার ১০ আগস্ট গ্রাহকদের লোনের টাকা দেওয়ার কথা, কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং টিনের বেড়ায় ঝুলানো সাইনবোর্ডটিও নামিয়ে ফেলা হয়েছে। মূলত তখনই এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া এলাকায় ওই এনজিও অফিসের সামনে ভিড় করছেন গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের একটি এনজিও জুলাই মাসের ৩১ তারিখে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া নামক এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় একশো গ্রাহকের থেকে সদস্য ফি ১১শত ২০ টাকা ও লোন দেওয়া কথা বলে জনপ্রতি তিন থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা নিয়েছে তারা। গেল রবিবার সকালে লোন দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়েছে।
তবে বাড়ির মালিক লিংছন রায় জানান, তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
ভুক্তভোগী মো. রাসেল মোল্যা জানান, ৪ লাখ টাকা লোন প্রাপ্তির আসায় ৩ দিন আগে ৫০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন দেখছেন এনজিওটি ভুয়া। তারা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে।
ভুক্তভোগী গৌতম চক্রবর্তী বলেন, ২ বছর মেয়াদী লোনের আশায় আমি প্রথমে বীমাসহ ১১২০ টাকা দিয়ে ভর্তি হই পরে ১ লাখ টাকা লোন পেতে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করতে হয়। রবিবার আমাদের ১২ টার সময় লোনের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এসে দেখি অফিসে তালা দিয়ে তারা পালিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ