ঝিনাইদহের চানপাড়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ
ঝিনাইদহ সদর উপজেলার চানপাড়ার একটি ভাড়া বাসা থেকে বিপুলপরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানার পুলিশ প্রশাসন।ঘটনার আনুমানিক ১৪ দিন আগে বাসাটি ভাড়া নেয় তারেক নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী। মাদকদ্রব্য উদ্ধারের সময় উপস্থিত থাকা তার স্ত্রী তারেকের বাড়ি শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে বলে জানায়। তারেক ও তার স্ত্রী বাসাটি ভাড়া নেয়ার পর থেকেই গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। এলাকাবাসীর গুঞ্জন ও সচেতন অনুসন্ধানে তারেক ও তার স্ত্রীর মাদক ব্যবসা জন সম্মুখে আসলে, স্থানীয়রা বিষয়টি ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলনকে জানায়। তারই প্রেক্ষিতে সাজ্জাদুল হক মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবনকে ঘটনাস্থলে পাঠান। এসময় তারেক হারুন অর রশিদ প্লাবন ও সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ, জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলন বিষয়টি স্থানীয় পুলিশ কে অবগত করেন। ঝিনাইদহ সদর থানার এস আই রোকনুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় ০১ কেজি গাজা ও ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ