ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য প্রাপ্তির আবেদনপত্রে তথ্য দিতে অস্বীকৃতি জানান তহশিলদার আব্দুস সত্তার


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৩:৪১

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী মৌজায় ১নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি কত একর রয়েছে এবং কত একর জমি ভূমিদস্যুদের অবৈধ দখলে রয়েছে এমন তথ্য প্রাপ্তির আবেদনপত্রে ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুস সত্তারের কাছে এমন তথ্য চাইলে তিনি বলেন,  গত চল্লিশ বছরে এধরণের কোন তথ্য কাউকে দেইনি, এখনো দিবো না।

১১ আগষ্ট ( সোমবার)  দুপুরে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদার আব্দুস সত্তারের কাছে তথ্য প্রাপ্তির আবেদনের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে এসব কথা বলেন কর্তব্যরত তহশিলদার আব্দুস সত্তার।

এসময়ে তিনি আরও বলেন, " এ আবেদনের চাহিত তথ্য অত্র অফিস থেকে দেওয়ার কোন বিধান নেই।  এ তথ্য দিতে পারে ডিসি অফিস অথবা এসিলেন্ড অফিস। আমি কোন তথ্য দিতে পারবো না।  আপনি আবেদন করতে পারেন,  তবে যুগযুগ ধরে সেই আবেদন টেবিলে পড়ে থাকবে কোন তথ্য পাবেননা কোনদিনই।  "

এবিষয়ে   রায়পুর সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মুঠোফোনে বলেন, " তথ্য অধিকার আইনে আপনি যে তথ্য চেয়েছেন কোন আইনের ভিত্তিতে উনি আপনাকে সেই তথ্য দিতে পারছে না, তার জন্য আমি তাকে লিখিত জবাব দিতে বলবো। "

এবিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসককে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের