ভূূরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ (১২ আগষ্ট২০৫) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন,প্রশিক্ষণার্থী ও যুব উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়। যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদ হলরুমে খোরশেদ আলমের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকার, আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, যুব সংগঠনের সভাপতি আরিফ হাসান, উপজেলার দশটি ইউনিয়ন থেকে আগত যুব সংগঠনের প্রশিক্ষ্নাথী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় যুব সংগঠনের সদস্য রফিকুল ইসলাম, শামীম, সিমা আক্তার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে সফলতা অর্জন করেছেন তাদের গল্প শোনান।
তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের 'ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ'। ১২ আগস্টকে 'আন্তর্জাতিক যুব দিবস' হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে 'আন্তর্জাতিক যুব দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, মৎস্য অবমুক্ত করুন , পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে ।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস