রায়গঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে অডিটোরিয়াম হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাসুদ রানা'র সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়েখ ড. মো. আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ, সেক্রেটারি মো. রেওয়ানুল্লাহ সোয়েব, সিরাজগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি মো. শামীম রেজা, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের প্রমুখ।
পরে উপস্থিত অথিতিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত