শাস্ত্রীয় সঙ্গীত সাধক পন্ডিত অমরেশ রায় চৌধুরী'র জীবনাবসান
একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত সাধক পন্ডিত অমরেশ রায় চৌধুরী আজ মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় বার্ধক্যজনিত নানা জটিলতায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন !
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দুই ছেলে, নাতী-নাতনী-সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলে অমিত রায় চৌধুরী জানান, তিনি বার্ধক্য জনিত নানা জটিলতায় ১৪-১৫ দিন যাবত ভুগছিলেন। ৮-১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়ীতে আনা হয়। গত পরশুদিন থেকে শরীরটা খারাপ হতে থাকে। আজ সকাল সাড়ে ৮ টায় নিজ বাসভবনেই তিনি দেহত্যাগ করেন।
নগরীর পঞ্চবটি মহাশ্মশানে আজ সন্ধ্যা ৬ টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল ৪ টা থেকে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।
পন্ডিত অমরেশ রায় চৌধুরী'র জীবনলিপি:
ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামে ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশির জমিদার রায় বাহাদুর মহেন্দ্র নারায়ন রায় চৌধুরী, তার চার ছেলে অবিনাশ রায় চৌধুরী, ভূপতি রায় চৌধুরী, সুকুমার রায় চৌধুরী, গৌর গোপাল রায় চৌধুরী। তাদের মধ্যে ভূপতি রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধূরী ছিলেন চিরকুমার। গৌর গোপাল রায় ছিলেন নিঃসন্তান। বড় ছেলে অবিনাশ রায় চৌধুরীর একমাত্র পুত্র অমরেশ রায় চৌধুরী। ১৯৭১ সালের পুর্বেই তিন ভাই মারা যান। ১৯৭২ সালে স্বাধীনতার পর আত্মহত্যা করেন সুকুমার রায় চৌধুরী।
স্বাধীনতার যুদ্ধ চলাকালে অবিনাশ রায়ের একমাত্র পুত্র অমরেশ রায় মা রাজলক্ষ্মী রায় চৌধূরীকে নিয়ে রাজশাহীতে পালিয়ে যান। পরবর্তীতে রাজশাহীতেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সহধর্মিণী সোনালী রায় চৌধুরী ও দুই ছেলে অভিজিৎ ও অমিত, দুই পুত্রবধু এবং নাতি নাতনিদের নিয়ে তার সংসার জীবন।
পঞ্চম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় তার মা রাজলক্ষী রায় চৌধুরীর একান্ত আগ্রহে প্রথম হাতে খড়ি হয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত কলাকার ও বিশিষ্ট সুরকার ফরিদপুরের সুধীর লাল চক্রবর্তী-এর কাছে। প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত কলাকার ও বিশিষ্ট সুরকার সুধীর লাল চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর পরে সিরাজগঞ্জের উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী হরিহর শুক্লা (ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার পিতা) এর কাছে কয়েক বছর তালিম নেন পরে সুদীর্ঘ কয়েক বছর উপমহাদেশীয় মার্গ সঙ্গীতের স্বনামধন্য সঙ্গীত সাধক সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী-এর কাছে ধ্রুপদ, খেয়াল ও ঠুংরীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া বিশিষ্ট শিল্পী ও সুরকার নিখিলচন্দ্র সেন-এর কাছে আধুনিক গান, অতুলপ্রসাদ, রাগপ্রধান, নজরুল সঙ্গীত ও শ্যামা সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এছাড়া সঙ্গীত কলাকার মানস চক্রবর্তী-এর নিকটেও বেশ কয়েক বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন । ১৯৪৫ সালে ম্যাট্রিক পাশ করার পর লেখাপড়ায় উচ্চশিক্ষা গ্রহণের সাথে সাথে একান্ত নিষ্ঠার সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা ও চর্চা অব্যাহত থাকে।
কাজী নজরুল ইসলামের গানগুলির আদি রেকর্ড থেকে আদি সুর উদ্ধার করে তারপর সেগুলোর স্বরলিপি করেছেন তিনি।
১৯৬১ সালে "মিউজিক এডুকেশন বোর্ড অফ ঝংকার" থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে "সঙ্গীত তীর্থ " উপাধি লাভ করেন।
১৯৮২ সালে ঢাকায় "সঙ্গীত একাডেমী" শিল্পীকে "ওস্তাদ গুল মোহাম্মদ স্মৃতি পদক" প্রদান করে সম্মানিত করে।
১৯৮৭ সালে দিনাজপুরের "নবরূপী" সঙ্গীত প্রতিষ্ঠান শিল্পীকে একক সংবর্ধনার মাধ্যমে "ওস্তাদ কসির উদ্দিন ম্মৃতি" পদক প্রদান করে।
২২ জুন ১৯৯৭ তারিখে "বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা" শিল্পীকে জাতীয় পর্যায়ে গুণীজন হিসাবে সংবর্ধনার মাধ্যমে ক্রেস্ট প্রদান করে।
২৫ মে ২০০০ তারিখে দিনাজপুরের প্রাচীনতম সঙ্গীত প্রতিষ্ঠান "নবরূপী" শিল্পীকে "পণ্ডিত" উপাধি প্রদান করে সম্মানিত করে।
১৩ এপ্রিল ২০১০ তারিখে "ধ্রুপদালক সম্মেলন"-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিল্পীকে সংবর্ধনা প্রদান করে।
৮ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান "ছায়ানট" আয়োজিত "জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ" শিল্পীকে "রবীন্দ্র পদক" প্রদান করে।
১ এপ্রিল ২০১৪ "রাজশাহী শিল্পকলা একাডেমী" শিল্পীকে সম্মননা স্মরক, ক্রেস্ট ও পদক প্রদান করে।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে "বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা" শিল্পীকে "শিল্পকলা পদক - ২০১৪" প্রদান করে।
২০ মার্চ ২০১৫ তারিখে রাজশাহী নগরবাসীর পক্ষ থেকে শিল্পীকে "নাগরিক সংবর্ধনা" প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত