ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ট্রিপুল মাডারের ঘটনায় জড়িতদের অনেকেই ধরাছোয়ার বাহিরে


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:২

কুড়িগ্রামের রৌমারীতে ট্রিপুল মাডার এর ঘটনার সাথে জড়িত আসামীদের অনেকেই ধরাছোয়ার বাহিরে রয়েছে। আসামী গ্রেফতারের অভিযান ধীরগতি হওয়ায় নানা ধরণের গুনজন উঠেছে সচেতন মহলের মাঝে। নিহত পরিবারের দাবী হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হোক। পুলিশ বলছেন তথ্যপ্রক্তুক্তি ব্যবহার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আসামী ধরতে পারবো। এর আগে দুই মহিলাসহ ৭ জনকে আটক করেছে রৌমারী থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ জুলাই উপজেলার রৌমারী ইউনিয়নের ভুন্দুর চর গ্রামে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষসহ আহত হয়েছেন অনন্ত ১১ জন। ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করতে সক্ষম হয়। 
শাহজামাল ও চাচা গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘ ১৫ বছর যাবত প্রায় ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে কয়েক দফা মারামারি এবং আদালত ও থানায় পাল্টাপাল্টি ডজনখানেক মামলা রয়েছে। সংঘর্ষে শাহজামালের পক্ষের ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন নামের চাচা-ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন পুলিশ। এঘটনায় নিহতের ভাই শাহাজামাল বাদী হয়ে ৩৪ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত