ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ছাওয়াবের বৃক্ষ রোপন অভিযান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপন করেন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ ছাওয়াব নামক সংস্থা।  

এ সময় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।  

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী, এস এম বাহাদুর আলী, মো. জামিরুল ইসলাম, নাঈমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেড়াগাঁতী রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ চন্দ্র দাস বলেন, এলাকার সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ছাওয়াব নামক সংস্থা মানুষের মধ্যে ভালো পরিচিতি পেয়েছে। তাদের সাধুবাদ জানাই। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক