ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে সাটুরিয়ায় মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:১৬

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. সোহেল রানা খান, যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি আব্দুহ আল মামুন, দৈনিক এশিয়ান এজএর প্রতিনিধি ও কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি সিরাজুল ইসলাম শিরু, মাইটিভির প্রতিনিধি মো. কাউসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও কার্যকরী সদস্য মো. হোসেন জয় সহ আরও অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মো. শহীদুল ইসলাম শহিদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম শফিক, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. হদয় মাহমুদ রানা, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাসুদ রানাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের মত পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি হত্যাকান্ড নয়, বরং দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির দাবী করছি। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ যাবৎকালের সাগর- রুণীসহ সকল সাংবাদিক হত্যা ও হামলার বিচার দাবী করেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক