ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:২০

যশোরের চৌগাছায় কমলাপুর মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয় থানা সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াপাড়া সড়কের কমলাপুর বাজারে জনৈক এক চা বিক্রেতার দোকানের সামনে ওই বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে কোনো এক সময় তিনি মারা গেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি প্রায় তিন সপ্তাহ ধরে ওই বাজারেই থাকতেন এবং বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খেতেন। তিনি কোনো কথা বলতেন না এবং সম্পূর্ণ পাগলের বেশে চলাফেরা করতেন।

স্থানীয় চা বিক্রেতা আনছার আলী জানান, তিনি সকাল ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। দুপুর বারোটার দিকে খবর পান তার দোকানের সামনে সেই বৃদ্ধ মারা গেছেন। এরপরই থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, স্থানীয়রা জানিয়েছেন যে ওই বৃদ্ধ তিন সপ্তাহ ধরে এই বাজারে থাকতেন। তিনি কারো সাথে কথা বলতেন না এবং পাগল হিসেবেই পরিচিত ছিলেন। যশোর থেকে পিবিআই আসার পর মরদেহ উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়