ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত সকল মালামাল উদ্ধার ও চোর আটক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেরিন চা বাগানের একটি সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভোর রাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে রাধানগর এলাকার মৃত আজমত আলী ছেলে আসামী রহমত আলী মন্দিরে অনধিকার প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরি সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।
 
অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই বাবলু কুমার পালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাধানগর প্যারাগন রিসোর্টের সামনে থেকে আসামীকে আটক করে।
 
পরে তার কাছ থেকে চুরি হওয়া একটি খয়েরী-সাদা দরজার কাপড়ের পর্দা, চারটি হলুদ, কমলা, খয়েরী ও সবুজ রঙের বিভিন্ন সাইজের লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরি প্রতিমার তাজ, চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা