সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন কর্মসূচি হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে পূর্বধলা প্রেসক্লাবের সামনে পূর্বধলা প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।মানববন্ধনে কর্মসূচিতে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, পূর্বধলার দর্পনের সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমদ খান কামাল, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, সদস্য ডা. শহিদুল্লাহ,
ক্রীড়া সম্পাদক আল মনসুর, সদস্য আব্দুল্লাহ সাকিব, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল-মামুন, আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম,আজকের আরবান এর বিশেষ প্রতিনিধি ও সদস্য জিয়াউর রহমান, সোনালি নিউজের উপজেলা প্রতিনিধি মিঠু সরকার, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজীব প্রমুখ।
উল্লেখ্য, গত (৬ আগস্ট) বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় গত শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার