ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

২০ লাখ টাকা চাঁদা দাবি

ডেমরায় ৭৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি, আহত ১


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১২-৮-২০২৫ রাত ৮:৫৬

রাজধানীর ডেমরায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে। মোটরসাইকেলে আসা ছয় সন্ত্রাসী। গত-রোববার বাইগদিয়া কবরস্থানসংলগ্ন একটি ফুচকার দোকানের সামনের হামলা থেকে বেঁচে গিয়ে জাহাঙ্গীর রাতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই হামলায় মো. মনির হোসেন (৪৬) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

মামলার বাদী, থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় ড্রেজার ব্যবসা পরিচালনা করে বলে প্রায় ৫-৬ মাস ধরে হোয়াটস অ্যাপে দুষ্কৃতকারীরা আলম ডিএসসিসির ৭৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীরের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন সময়ে তাকে খুন করারও হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে জাহাঙ্গীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ৩০-৩৫ রাউন্ড গুলি করে। এ সময় প্রাণ বাঁচাতে দৌড়ে জাহাঙ্গীর পাশের খালে ঝাঁপ দিলে সেখানেও তারা গুলি করে। এ হামলায় মেরাদিয়ার পথচারী মনির গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়।

এ বিষয় ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় টিম পাঠানো হয়েছে। এরই মধ্যে মামলার এজারভুক্ত এক নম্বর আসামি শরফুদ্দিন আলম হিরাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা