প্রকৃত নেতারা কখনো দলের দু:সময়ে পালায় না: মোস্তফা জামান
দু:সময়ের বিএনপি নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, প্রকৃত নেতারা কখনো দলের দু:সময়ে পালায় না। দল ক্ষতিগ্রস্থ হয় বিএনপি নেতাকর্মীদের এমন কাজ না করার আহবান জানান মোস্তফা জামান।
মঙ্গলবার রাজধানী তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, উত্তরায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি বলেন, অনেক ত্যাগী নেতাকর্মী যারা ৫ আগষ্ট পর বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে দলে ফিরিয়ে আনতে হবে। সবাই ঐক্যবদ্ধ মাধ্যমে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকেই এখন বিএনপি হওয়ার চেষ্টা করছে। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে গত ১৭ বছরে সুবিধা নিয়েছে ঠিক তারা এখন আপনার আমার সাথে ছবি তুলে সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে।
মোস্তফা জামান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কিছু বিএনপি নেতা সুবিধাবাদী লোকজনদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আপনারা সাবধান হয়ে যান এই ধরনের কার্যক্রম থেকে দূরে থাকুন। আমি এবং আমার আহ্বায়ক আমিনুল হক সাহেব কখনোই এই ধরনের সুবিধাবাদী নেতাদেরকে দলে ভিড়িয়ে দলকে ক্ষতিগ্রস্ত করতে দেব না।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর মনখুলে দোয়া করতে পারি নাই। স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে মনখুলে দোয়া করার সুযোগ পেতাম না। আজ আমরা মুক্ত। সবাই মন থেকে দোয়া করুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য।
অনুষ্ঠান শেষে আয়োজকরা অসহায় হতদরিদ্র ও মাদ্রাসা এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ