মহম্মদপুরে ‘টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫’ অনুষ্ঠিত
মাগুরা জেলার মহম্মদপুরে টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মোঃ আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি, নিয়মিত হাত ধোয়া, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, "শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে হবে, তাহলেই টাইফয়েড প্রতিরোধে সফলতা আসবে।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মোঃ আবু আহসান বলেন, "টাইফয়েড প্রতিরোধ শুধু চিকিৎসকের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সচেতন হলে আমরা সহজেই এই রোগ মোকাবিলা করতে পারব।"
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত