'আমরা জান্নাতের টিকিট দেই না, তবে জান্নাতের পথ দেখাই' - বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ভূঁইয়া
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক 'বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশে' বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমীন ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, "অন্যেরা যুবকদের হাতে মাদক তুলে দেয়, আর জামায়াত, শিবির কোরআন তুলে দেয়। আমরা জান্নাতের টিকিট দেই না, তবে জান্নাতের পথ দেখাই। আমরা কাউকে কাফের, মোশরেক, মোনাফেক ফতোয়া দেই না, কারণ উল্টাপাল্টা ফতোয়া দিলে উল্টো সেই ফতোয়া নিজের দিকেই আসে।"
তিনি আরও বলেন, যুবকরাই এই দেশের কাণ্ডারী। মহান স্বাধীনতা দিবস থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ সালের ৩৬ জুলাই পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে, সবগুলোতে তরুণ এবং যুবকরা অগ্রভাগে ছিল। বাংলাদেশের ভোটার তালিকায় বর্তমানে ৪ কোটি যুবক ভোটার রয়েছে, যারা আগামী দিনে ভোটে পার্থক্য গড়ে দেবে। তিনি আশা প্রকাশ করেন, এই যুবকদের প্রথম ভোট ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে পড়বে। তিনি সতর্ক করে বলেন, "উল্টাপাল্টা বেজায়গায় পড়লে পরকালে জবাবদিহিতা আছে।" রুহুল আমীন ভূঁইয়া বলেন, ২০২৪ সালের বিপ্লবে আদর্শের পরিবর্তন হয়নি, আদর্শের পরিবর্তনের জন্য আরেকটি যুদ্ধের প্রয়োজন। সেই যুদ্ধের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। তারা দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেবেন না। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, সালিশি বাণিজ্যসহ মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না বলেও তিনি জানান। তিনি বলেন, "আমরা শান্তিতে বিশ্বাসী। জনগণ ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কেউ উল্টাপাল্টা করলে তাকে কেন্দ্রের ভিতরে সাইজ করে দেবো।"
অন্যদিকে উপজেলা আমির সাইয়েদ মাওলানা নাজমুল হুদা বলেন, "আমরা যখন ৩৬ জুলাই বিপ্লবে আহত, নিহতদের খোঁজখবর নেওয়া এবং শহীদ পরিবারের তালিকা তৈরিতে ব্যস্ত ছিলাম, তখন আরেকটি দল যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের রেখে যাওয়া গণিমতের সম্পত্তি লুট করতে ব্যস্ত ছিল।" তিনি ঘোষণা দেন, "আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের শহীদরা যেই স্বপ্ন নিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই শহীদদের আদর্শেই প্রতিষ্ঠিত হবে। কোনো দখলদার, লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, পাথর লুটপাটকারীকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।" তিনি আরও বলেন, আগামীতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে বিজয়ী করে বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এদেশের খেটে-খাওয়া দুঃখী মানুষের স্বপ্ন পূরণ হলেই তাদের যুদ্ধ শেষ হবে।
১২ আগস্ট (মঙ্গলবার) বাদ আসর রায়পুর মা ও শিশু হাসপাতালের সামনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় উপজেলা সভাপতি আবদুল কাশেমের সভাপতিত্বে ও পৌরসভা সভাপতি সাইফ রাকিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শামসুল ইসলাম, পৌরসভা আমির হাফিজ মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌরসভা নায়েবে আমির এডভোকেট মোঃ কামাল উদ্দীন, পৌরসভা সহকারী সেক্রেটারি ফজলুল করীম, উপজেলা যুব সেক্রেটারি মুহাম্মদ হোসাইনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগ ও জামায়াতের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের