সারাদেশে সাংবাদিক হত্যা, গুম-খুন ও মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
গাজীপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে কোনাবাড়ী থানা প্রেসক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এবং গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদ, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা, গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সকল আসামির দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হত্যাকাণ্ড, গুম এবং মিথ্যা মামলার হয়রানি বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য