বড়লেখায় পুলিশের অভিযানে পলাতক ৯ আসামি গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত সহ ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া গ্রেফতারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলতবি ছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত পলাতক ৯ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার