গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সিংড়ায় সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে নাটোরের সিংড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মোহাম্মাদ রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি সুজিত সাহা।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, সদস্য সারোয়ার হোসেন, আতিকুল রহমান, কামাল পাশা প্রমূখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান