বোয়ালমারী প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন
১২ আগস্ট রাতে বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অন্তরায় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে বোয়ালমারী প্রেসক্লাবকে গতিশীল করতে উপস্থিত সাংবাদিকবৃন্দ একমত হয়ে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। দৈনিক ইত্তেফাকের বোয়ালমারী সংবাদদাতা ও সাপ্তাহিক আল-হেলাল-এর সম্পাদক মো. রিজাউল হককে কমিটির সভাপতি এবং যমুনা টিভি ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. মহব্বত জান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মুরশিদ আহমেদ সিকদার লিটু (সম্পাদক, দৈনিক সময়ের প্রত্যাশা), সহ-সভাপতি এম.এম. নূর ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম. রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক এম.এম. জামান (দৈনিক ঢাকার ডাক), দপ্তর সম্পাদক তৈয়েবুর রহমান কিশোর (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ সাগর (দৈনিক মানব জমিন)। কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল (দৈনিক আজকের প্রত্যাশা), রাসেল আহমেদ (ডেইলি নিউ নেশন), কামরুল সিকদার (দৈনিক ভোরের কাগজ) ও নাজমুল হক (দৈনিক নয়া দিগন্ত)।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার