ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-২ সংসদীয় আসনে যেতে চায়না সাভারের বিরুলিয়াবাসী, প্রতিবাদে মানববন্ধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৪:৮

ঢাকা-১৯ সংসদীয় আসন থেকে ২টি ইউনিয়ন বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। বুধবার ১৩ আগস্ট, সকাল ১১ টায় বিরুলিয়া সেতুর ওপরে এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিপক্ষে ও ঢাকা ১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সাভারের বিরুলিয়া ব্রীজ এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক’শ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা ১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা দুই আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা দুই আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা ১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই। এসময় তারা বলেন,আমাদের ঢাকা ১৯ আসনে না রাখলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক,বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেরিবাধ সড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা ১৯ আসনে থাকতে চাই।

এসময় মানববন্ধন কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল হক।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান